November 5, 2026, 3:16 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সার্কেল দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সকল সার্কেল অফিসারদের সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা আজ ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম, ডিআইজি,
ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

সভায় ডিআইজি মহোদয় সকল সার্কেল অফিসারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বিভিন্ন পরামর্শ,মামলা তদারকির বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি সংক্রান্ত বিষয়ে এবং কার্যকর তদারকির মাধ্যমে বিভিন্ন মামলার সঠিক নিষ্পতির ব‍্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে বলেন।

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিঃ ডিআইজি (প্রশাসন ও অর্থ ) মোঃ এনামুল কবির, অতিঃ ডিআইজি (ক্রাইম এন্ড অপস্ ) বেগম আবিদা সুলতানা, বিপিএম পিপিএম, মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম‍্যানেজম্যান্ট) মাহমুদা আফরোজ লাকী পিপিএম,

ময়মনসিংহ রেঞ্জ,সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) ইমরানুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন‍্যান‍্য কর্মকর্তাগন।



Our Like Page
Developed by: BD IT HOST