রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
গত ২৪ ঘন্টায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮ জনে র ডেঙ্গু শনাক্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ মহূর্তে ভর্তি আছে ১৫ জন রোগী।হাসপাতাল সুত্রে জানা যায়, জাজিরায় গত এক মাসে ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে তন্মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন ঢাকার ডিএনসিসি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তবে, এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন,হঠাৎ করেই জাজিরায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনার চেয়ে ভয়াবহ ডেঙ্গু। করোনা বৃদ্ধ ও জটিল রোগে আক্রান্তদের বেশি ক্ষতি করেছে কিন্তু, ডেঙ্গুতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আক্রান্ত হচ্ছেন।
তিনি আরও বলেন,আমাদের একটু সচেতনতাই পারে ডেঙ্গু অনেকাংশে কমাতে। এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করা ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করা।এছাড়া কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান তিনি।