November 1, 2026, 4:49 pm
শিরোনামঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতি নিধিঃযুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যা লয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে,স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন নিহতের মধ্যে রয়েছেন হামলাকারীও।

আহত হয়েছেন বেশ কয়েকজন ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। এছাড়া অস্ত্রধা রীর বিবরণও জানিয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল,‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে,গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।

ক্যাম্পাস পুলিশ জানায়,সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। ওই ব্যক্তি মুখে একটি মুখো শ পরে ছিল এবং দেখতে বেশ খাটো। ওই ব্যক্তি টি পুরুষ বলে জানা গেছে।ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস এবং ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। এই সময়ের ভেতর কাউকে ক্যাম্পাসে আসতে নিষে ধ করেছে ক্যাম্পাস পুলিশ। মিশিগান বিশ্ববিদ্যা লয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলা গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশি গানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন,মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।



Our Like Page
Developed by: BD IT HOST