July 22, 2026, 11:23 am
শিরোনামঃ
**সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্য সচিব, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এ কে এম মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম দায়িত্ব গ্রহণের পর বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা, অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান নবনিযুক্ত সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে বলেন, ময়মনসিংহের ক্রীড়া উন্নয়নে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ক্রীড়া সংস্থার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনী পাশে থাকবে। সুস্থধার খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।



Our Like Page
Developed by: BD IT HOST