September 10, 2026, 11:22 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মীর মৃত্যু

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা৷ যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের এরিয়া ম্যানেজার মোতালেব হোসেন ও ম্যানেজার আলী আজম সকালে পাগলাপীর শাখা থেকে

মোটরসাইকেলযোগে ঋণ আদায়ের জন্য বের হন। এরপর মাঠ ঘুরে দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এরিয়া ম্যানেজার মোতালেব (৪৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থা ম্যানেজার আলী আজমকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মোতালেব হোসনের বাড়ি নওগাঁয়। আর আহত আলী আজমের বাসা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় টিএমএসএসের একজন কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST