May 31, 2026, 9:45 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা: তরুণরা হতে পারে চমক

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম”রংপুর বিভাগীয় প্রধানঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই ‘জেন-জি’কে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন ‘যোগ্য’ তরুণরা।

নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের আওয়ামীবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা-এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাইপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান , মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।

ধানের শীষ’ প্রতীক পেতে এরই মধ্যে রংপুরে বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই। এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণ প্রার্থীদের অনেকের নাম আলোচনায় রয়েছে।

রংপুর-১ আসনে ওয়াহেদুজ্জামান মাবু, রংপুর-২ আসনে মাহফুজ উন নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর-৩ আসনে শামসুজ্জামান সামু ও আনিসুর রহমান লাকু, রংপুর-৪ আসনে আফসার আলী, রংপুর-৫ আসনে ডা. জহিরুল ইসলাম আলোচনায় রয়েছেন।

ঠাকুরগাঁও-২ আসনে মির্জা ফয়সাল আমিন,ঠাকুরগাঁও-৩ আস নে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম মঞ্জু,দিনাজপুর-২ আসনে মামুনুর রশিদ কালু ও অ্যাড ভোকেট আবদুল আজিজ,দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান,নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন মনোনয় দৌড়ে রয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনে ডা. মো. ইউনুছ আলী, কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ বেগম লিপি,গাইবান্ধা-১ আসনে অধ্যাপক ডা. জিয়াউ ল ইসলাম,গাইবান্ধা-২ আসনে মাহমুদুন নবী টিটুল,গাইবান্ধা-৩ আসনে রফিকুল ইসলাম রফিক,গাইবান্ধা-৪ আসনে অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ আলোচনায় রয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST