July 4, 2026, 11:42 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই অক্টোবর) বিকাল ৩টায় পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ভবন – ১ এর টেগোর থিয়েটার হল রুমে আয়োজিত এই কর্মীসভায় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ডঃ শাহ আজম।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সীমান্ত লোদীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে বিশেষ অতি থি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফরহাদ আলী,সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি,উপ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, উপ-প্রচার সম্পাদক শামসুল আরেফিন সেজান,উপ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার কবির অপূর্ব,উপ-আইন বিষয়ক সম্পাদক মোঃ নোমানুর রশীদ সুদীপ্ত,উপ-ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক তারামুননেসা প্রভা প্রমূখ।

কর্মীসভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়,পরে জাতীয় সঙ্গীত ও ছাত্রলীগের গান পরি বেশন করা হয়।কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিপুলসং খ্যক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদস্যদের উপস্থিতিতে কর্মীসভাটি উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের উন্নয়ন কর্মকাণ্ড জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান। সেইসাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা পৌর শহরের সীমান্ত পার্টি সেন্টারে আগমন করলে তাদের অভ্যর্থনা জানান শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সীমান্ত লোদী।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু,উপজেলা আওয়া মী লীগের কার্যনির্বাহী সদস্য রাজীব শেখ প্রমুখ।পরে সীমা ন্ত পার্টি সেন্টারে আয়োজিত মধ্যান্হভোজে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST