এম আশরাফুল আলম ~স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।
বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধগতি সহ রমজানে সারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সকল দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ,নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত স্বল্প আয়ের মানুষদের সুবিধা হেতু আমরা রাইজিং ইয়োথ সোসাইটি এর পক্ষ থেকে ৩০-৪০ টাকার ইফতারি নাম মাত্র ১০ টাকায় বিক্রি করছি,যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত,দিন-মজুর,খেটে খাওয়া মানুষ নিরদ্বিধায় ইফতার ক্রয় করতে পারেন।অনেকে আছেন অল্প খাবেন কিন্তু নিজের সাধ্যমত ক্রয় করে খাবেন তাই আমরা এমন উদ্যোগ নিয়েছি যেন নিম্নবিত্ত সাধারণ মানুষ তারা এই সামান্য অর্থ দিয়ে একটু ভালো ইফতারি ক্রয় করে খেতে পারেন।আমাদের ক্যাম্পে অনেক রিকশা চালক দিনমজুর খেটেখাওয়া মানুষ সহ অনেক দরিদ্র মধ্যবিত্ত মানুষ তারা এই ইফতারি ক্রয় করছেন।
সংগঠণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জোয়ার্দ্দারের নিক ট জানতে চাইলে তিনি বলেন _আমাদের রাইজিং ইয়োথ সোসাইটি আয়োজিত ১মাস ব্যাপি ১০ টাকা+ সাশ্রয়ী ইফ তার ক্যাম্প থেকে প্রতিদিন ৩০০ জন নিম্নবিত্ত সহ সকল শ্রেণির মানুষ ইফতার নিচ্ছেন মাত্র ১০টাকায়।আমাদের প্রতিটি প্যাকেজে থাকছে আলুর চপ বেগুনি ছোলা এবং মুড়ি।যেটা বাজারে কিনতে গেলে ৪০ টাকা লাগে তা আমরা ১০টাকায় নিজেরা স্বাস্থ্যকর পরিবেশে মানুষের জন্য প্রস্তুত করছি এতে আমাদের ১লক্ষ টাকার উপরে খরচ হবে।এটা সর্বস্তরের মানুষের সহযোগিতায় পরিচালি ত শিক্ষক, ব্যাবসায়ী,উদ্যোগক্তা রাজনৈতিক ব্যাক্তি সর্বস্তরের মানুষে র সহযোগিতায় এই সংগঠন এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ছাত্ররা টিউশন পারটাইম জব এর নিজে দের টাকা দিয়েও সহযোগিতা করে থাকেন।
প্রতিদিন আমরা নিজেরা রান্না করে এই ইফতার প্যাকেজ প্রস্তুত করি রান্নার কাজে আছেন সংগঠন এর আহ্বায়ক হিমেল বিশ্বাস,রাইহান কবির রনি,নারী সদস্য মনিকা,এশা ,এবং অন্যান্য সদস্য বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সকাল থে কে তারা এই ইফতার প্যাকেজ প্রস্তুত করে আমরা সকলে র কাছে দোয়া চাই যাতে এইরকম সামাজিক কার্যক্রম ভালো ভাবে চালিয়ে যেতে পারি।