July 30, 2026, 3:40 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ডিবির অভিযানে ঝটিকা মিছিলের অর্থায়নকারী, ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮) ২। কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬) ৩। আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫) ৫। নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ৬। ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় বেইলী রোড থেকে মো: কামাল হোসেনকে ও রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় জুরাইন এলাকা থেকে মো: মনির হোসেন কে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত ১১.৩০ ঘটিকায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকায় মো: রনি (৩৫) কে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত ১১.৪৫ ঘটিকায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ০১:২৫ ঘটিকায় অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো: জামাল হোসেন গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST