June 3, 2026, 11:41 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৬:০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ০৬: ০৫ ঘটিকায় একজন পথচারি মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি উক্ত ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, ১টি হ্যান্ড মাইক ও ছোট ১টি সিগনাল লাইট উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST