July 21, 2026, 6:31 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর কাকরাইল থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ একজজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত হলেন- মোসাঃ সাহিদা বেগম ওরফে দেলোয়ারা বেগম ওরফে দুলু বেগম। এসময় তার হেফাজত থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (১০ অক্টোবর ২০২২) বিকাল ৪:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রমনা মডেল থানার কাকরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোসাঃ সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST