September 14, 2026, 11:18 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর কোতয়ালীতে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

Reporter Name

প্রথম বাংলা – কোতয়ালীতে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক ও শরিফ মাহমুদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নগদ ১ লক্ষ ৭১ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ মে বাবুবাজারের হায়বৎ নগর লেনের একটি বাসায় দস্যুতার ঘটনা ঘটে। মামলার বাদীর বাসায় ২ জন ব্যক্তি মুখে কাপড়ের রুমাল বেঁধে, মাথায় ক্যাপ পরিহিত অবস্থায় প্রবেশ করে। বাদীর স্ত্রীকে জখম করে বাসায় রক্ষিত ১০ লক্ষ ৫ হাজার টাকা, স্বর্ণের গহনা এবং ১টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলা রুজুর পর কোতয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের ৫০ থেকে ৬০ টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের চিহিৃত করা হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গতকাল কুমিল্লা জেলার মেঘনা থানার হরিপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST