November 22, 2026, 1:14 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে যৌথঅভিযান: গ্রেফতার ৮

Reporter Name

প্রথম বাংলা : সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১২ জুলাই আনুমানিক রাত ৮ টায় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চাঁদা আদায়ের টাকা সহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল।

অন্যদিকে গতকাল বিকেল ৩টায় উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মোঃ মিলন ও তার ৫ জন সহযোগী গ্রেফতার হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন মোঃ সেলিম রানা, মোঃ সাইদুল ইসলাম, মোঃ কাজিম উদ্দিন, মোঃ আব্দুর রহিম মান্নান এবং মোঃ রিপন।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST