September 19, 2026, 2:09 pm
শিরোনামঃ
গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর ৮ স্থানে পৃথক ঘটনায় আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা-ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থানা, মহাখালী, আগারগাঁও ও মালিবাগ এলাকায় এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরে সন্ধ্যা ৬টায় রাজধানীর মহাখালী ও আগারগাঁও য়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এদিকে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

এদিকে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি কক টেল বিস্ফোরিত হয়। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্ত রা। এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরো ধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ ত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতীকী ছবি



Our Like Page
Developed by: BD IT HOST