April 27, 2026, 12:15 pm
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানী সহ দেশের সব থানার নিরাপত্তা জোরদারের নির্দেশ

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের থানা, পুলিশের সব স্থাপনা এবং অস্ত্র-গোলাবারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

নির্দেশনায় বলা হয়, সারা দেশের সব থানায় কমপক্ষে তিনটি সেইন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। থানায় রাতের ডিউটিতে তিনজন ইন্সপেক্টরের মধ্যে একজনকে ডিউটিতে থাকতে বলা হয়েছে। ওসিরা থানা এলাকার বাইরে গেলে ডিসিদের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এছাড়া থানা কিংবা পুলিশের যে কোনো স্থাপনায় হামলার শিকার হলে কীভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদরদপ্তর থেকে সব ইউনিটে পাঠানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাইরের কারও দেওয়া খাবার পুলিশ সদস্যরা যাতে গ্রহণ না করেন তার নিশ্চয়তা বিধান করতে হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্প্রতি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা বান্দরবানে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করেছে। এ ধরনের ঘটনা যেন এড়ানো যায় সে লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে এ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, পুলিশের অনেক স্থাপনায় নিরাপত্তার ঢিলেঢালা ভাব সম্প্রতি পরিলক্ষিত হয়েছে। যে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য এ নির্দেশনা দেওয়া হলো।

বান্দরবানে অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সব ইউনিটে অ্যালার্ম প্যারেডের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

পুলিশ সদর দপ্তরের দেওয়া নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধিভুক্ত থানা ও পুলিশের স্থাপনার নিরাপত্তা জোরদারের বিষয়ে সার্কুলার জারি করেছে। গত ২৩ এপ্রিল সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির সার্কুলারে বলা হয়, প্রতি থানায় কমপক্ষে ৩টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এ সংখ্যা কম-বেশি হতে পারে। রাতে ডাবল সেন্ট্রি ডিউটি মোতায়েন করতে হবে।

এছাড়াও অতিরিক্ত সংখ্যক পুলিশের ছুটি বা অন্যত্র দায়িত্বে না রাখার বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। বাইরের কারও দেওয়া খাবার না খাওয়ার বিষয়েও নির্দেশনা রয়েছে। পাশাপাশি অস্ত্রাগার সুরক্ষিত রাখা, রাতে নির্দিষ্ট সময় পর থানায় বাইরের কেউ প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে চেকিং এবং সতর্কতার সঙ্গে প্রবেশ করতে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যম কে বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকির নেই। তবুও সবাইকে সতর্ক রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST