October 8, 2026, 6:53 am
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার সহ ২ গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলা কায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসা মিরা হলেন মো: মারুফ হোসেন (২৪) ও মো: নিয়ামত আলী (২১)। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,গতকাল ১ এপ্রিল ২০২৪তারিখে রাত সাড়ে ১০ টায় আরএমপি ডিবি’র এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকা লীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাদের বাড়িতে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুত করে বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিমগত কাল রাত পৌনে ১১ টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডো বা ব্যাংক কলোনি এলাকায় অভিযান করে আসামি মা রুফ ও তার ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে।এসম য় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কে টে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST