November 23, 2026, 7:10 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ফেনসিডিল-সহ চিহিৃত ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী মহানগরীতে চিহিৃত দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। তারিখ ১৭ ডিসেম্বর ২২ইং শনিবার সকাল পৌনে ৭টায় নগরীর মতিহার থানাধিন চর-সাতবাড়িয়া মিজানের মোড় (জনির চায়ের দোকানের সামনে) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারকবারিরা হলো: কাটাখালী থানাধিন চর-খিদিরপুরের কাশেম আলির ছেলে মোঃ জিয়ারুল ইসলাম জিয়া (৪২) ও একই এলাকার মৃত সুরমান আলীর ছেলে মোঃ কাবিল হোসেন (৪২)।

স্থানীয়রা জানায়, গ্রেফতার দুই মাদক কারবারি শীর্ষ ফেনসিডিলের ডিলার চরের ইমরানের ছেলে আক্কা সের মাদক বহনকারী ও পাইকারী খুচরা বিক্রেতা। আক্কাসের নাম দিনে দিনে মানুষ ভুলতে বসেছে। তবে সেই মূলত চর-খিদিরপুরের ১০ নং পিলার এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে এবং সকল মামলাতেই ওয়ারে ন্ট শীর্ষ মাদক ডিলার আক্কাসের।তারা আরও বলেন দীর্ঘ দিন পরে মতিহার থানায় নতুন ওসি মোঃ হাফি জুর রহমান যোদানের পরে মতিহার থানা অঞ্চলে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান করছে এবং মাদক কারবারি গ্রেফতার করছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফি জুর রহমান জানান, ছোট-বড় মাদক কারবারি বলে কোন নেই। মাদকের জিরো টলারেন্স রয়েছে এবং থাকবে। কোন মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে মতি হার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST