May 14, 2026, 11:36 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ভারতের চিকিৎসা জন্য জাল এপয়েন্টমেন্ট লেটার তৈরির প্রতারক চক্র ২ আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের বিভিন্ন হাসপাতালের জাল এপয়েন্ট মেন্ট লেটার তৈরির প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামিদের কাছ থেকে জাল এপয়েন্টমেন্ট লেটার তৈরির কাজে ব্যাব হৃত একটি কম্পিউটার,কালার প্রিন্টার ও স্ক্যানা র উদ্ধার হয়।গ্রেফতারকৃতরা হলো শেখ মো: এনামুল হাসান তাসিন (২০) ও মো: রায়হান কবির (২১)। এনামুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল মাস্টারপাড়ার শেখ মো: আবু সাঈদের ছেলে ও রায়হান কর্ণহার থানার শিশাপাড়ার মো: ইসরাইলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই থানার মোহনঘোষ এলাকার মো: হেলাল আলী নামের এক ব্যক্তি ভারতে যাওয়া জন্য গত ৫ ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০.৩০ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন বর্ণালী মোড় INDIAN VISA অফিসে ভিসা প্রসেসিং-এর জন্য আসে। অফিসের সামনে অজ্ঞাতনামা একজনকে ভিসা প্রসেসিং-এর বিষয়ে জিজ্ঞাসা করলে সে RAHMAN LIFE SOLUTIONS নামক একটি দোকান দেখিয়ে দেন। তিনি সেখানে গেলে আসা মিরা তাকে বলে,ভিসা করতে হলে ভারতের হাস পাতালের এপয়েন্টমেন্ট লেটার-সহ বিভিন্ন কাগজপত্র লাগবে। তখন হেলাল আলী উক্ত কাগজপত্র কোথায় পাবো বললে আসামিরা জানায় ৩ হাজার ৫০০ টাকা দিলে তারা সমস্ত কাগজপত্র তৈরি করে দিবে এবং তাদের দেওয়া কাগজপত্র ভারতের হাইকমিশনারের অফিসে জমা দিলেই ভিসা পাবেন।

উক্ত কথার পরিপ্রেক্ষিতে হেলাল আলী তাদের ৩ হাজার ৪০০ টাকা প্রদান করেন। কিছুক্ষন পর আসামীরা ভিসা পাওয়ার আবেদন ও ভারতীয় ডাক্তারের এপয়েন্টমেন্ট লেটার-সহ অন্যান্য কাগজপত্র তৈরি করে ভিসা অফিসে জমা দিতে বললে হেলাল আলী  উক্ত কাগজপত্র ভিসা অফিসে জমা দেন।পরের দিন সকাল ১১ ঘটিকা য় হেলাল আলী খোঁজ খবর নিয়ে জানতে পারে ন,আসামিদের দেওয়া ভারতীয় ডাক্তারের এপয়ে ন্টমেন্ট লেটার জাল হওয়ায় তার ভিসা পাওয়ার কোন সম্ভবনা নাই। তখন সে আসামিদের কাছে গিয়ে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন তালবা হানা করে।

পরবর্তীতে হেলাল আলী গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনারকে বিষয়টি মৌখিকভাবে জানান।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলাম,এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম গতকাল ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর সোয়া ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন বর্ণালী মোড় INDIAN VISA অফিস সংলগ্ন ‍RAHMAN LIFE SOLUTION’S নামক দোকানে অভিযান পরিচালনা করে আসামি মো: এনামুল হাসান তাসিন ও মো: রায়হান কবিরকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে জাল এপয়েন্টমেন্ট লেটার তৈরির কাজে ব্যাবহৃত একটি কম্পিউটার,একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় অজ্ঞাত ৪-৫ জনের সহায়তায় ভারতীয় ডাক্তারের জাল এপয়েন্ট মেন্ট লেটার তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST