November 23, 2026, 9:15 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে মুক্তিপণ নিতে আসা ঢাকা থেকে ৩ অপহরণকারী গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব ড্রেক্স:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগর পাড়া এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তি পণ নিতে আসা ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করে করেছে বোয়ালিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো: বাগেরহাট জেলার চিতলমারী থানার কুড়ালতলা গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ মেহে দী হাসান (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার কমিশনার গলি নবপল্লীর মৃত সাহেব আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩৫) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর দুয়ারীপাড়ার মৃত নাসিরুদ্দীন মন্ডলে র ছেলে মোঃ মনোয়ার হোসেন (৬০)।সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশে র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।রবিবার (৫ ফেব্রুয়ারী) মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মাসুদ আলী নামের এক ব্যক্তি জমি-জমা সংক্রান্ত কাজে ঢাকায় যান।সোমবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টায় তার ছেলেকে মোবাইলে ফোনে জানান,এক ব্যক্তিকে আলমারীর চাবি-সহ পাঠাচ্ছি,তাকে যেন চেক বইটা দিয়ে দেয়। তার ছেলে মিনহাজের কারণ জানতে চাইলে কোন কথা না বলে মোবাইল ফোন রেখে দেন। মাসুদের ছেলের কাছে বিষয়টি সন্দেহ হয় এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান।

পরে রাত আড়াইটায় ৩ জন ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে মাসুদের বাড়ির সামনে এসে তার ছেলের মোবাইল ফোনে জানায় তারা চেক বহি নিতে এসে ছে। তখন মাসুদের ছেলে মিনহাজ আলী বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে সংবাদ দেন।খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নির্দেশে থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সাগরপাড়া এলাকায় অভি যান পরিচালনা করে আসামি মেহেদী হাসান,জাহিদ হাসান ও মনোয়ার হোসেনকে গ্রেফতার করেন।এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST