September 29, 2026, 8:46 am
শিরোনামঃ
ছদ্মবেশে ডিসি ফরিদা—ভূমি অফিসে কী হচ্ছে, তা জানতে সরাসরি মাঠে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও মাতৃ জগত ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিকেরা চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: “মুক্তির দিগন্ত হোক চির অবারিত ; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত” স্লোগানকে ধারণ করে রাজশাহীতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নববর্ষ -১৪৩৩ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা,

সিনিয়র সহ সভাপতি সরকার শরিফুল ইসলাম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতিসালাহউদ্দিন মিন্টু,দৈনিক রাজশাহী’র আলো সম্পাদক আজিবার রহমা ন,রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন,উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল আমিন হোসেন,কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল বক্তব্য রাখেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি, রানা সরকার সাংবাদিক শফিকুল, ইমন প্রমুখ।

 

বর্ষবরণের মিলনমেলায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রধান উৎসব। হাজার বছর ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গলী এ উৎসব পালন করে আসছে। এ উৎসবকে ধারণ করে ষোলআনা বাঙালীয়ানা হৃদয়ে ধারণ করতে হবে, বাঙ্গলীর ঐতিহ্যকে রক্ষা করতে হবে।

 

বাংলাদেশকে ও বাঙালীকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলতে সব প্রচেষ্টা থাকতে হবে সাংবাদিকদের। সমাজে সচেতনতা গড়ে তুলতেও অতীতের চেয়ে আরো সক্রিও ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।



Our Like Page
Developed by: BD IT HOST