October 2, 2026, 10:39 pm
শিরোনামঃ
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী মহানগরীতে অ্যালকোহল উদ্ধার ৮০ লিটার আটক ২

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী মহানগরীতে ৮০ লিটার অ্যালকোহল-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়া লিয়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মো: মিজানুর রহমান (২২) ও মো: মাসুদ রানা (৩৮)। মিজানুর রহমান রাজশাহী জেলার মোহনপুর থানার ধোরশা গ্রামের মৃত এন্তাজুর রহমানের ছেলে ও মাসুদ রানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মো: আব্দুল জব্বারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর, ২০২২ রাত পৌনে ৮ টায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: তৌহিদুল আরিফের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম, এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একজন ব্যক্তি অ্যালকোহল-সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম রাত ৮টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৮০ লিটার অ্যালকোহল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় কুমারপাড়া এলাকা হতে আসামি মাসুদ রানাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাসুদ রানা জানায়, অ্যালকোহল গুলো মো: সালাম ও মো: হান্নান নামের ব্যক্তির। আসামি মিজান অ্যালকোহল গুলো তাদের দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

আসামি সালাম ও হান্নানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST