October 2, 2026, 2:37 pm
শিরোনামঃ
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর, দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক জুয়া সাইটের ০১ এজেন্টকে গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্র দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।

রাড্ডা সেন্টারে হামলার ঘটনার পর থেকেই মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।



Our Like Page
Developed by: BD IT HOST