August 27, 2026, 1:56 am
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন হলো ‘সুস্বাস্থ্যের জন্য ইয়োগা’ ক্যাম্পেইন

Reporter Name

প্রথম বাংলা – পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ইয়োগা’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন উদ্বোবন করা হয়েছে।(৩ নভেম্বর ২০২২ খ্রি:) সকাল ০৭:০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে উক্ত ইয়োগা ক্যাম্পেইন চালু করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান পিপিএম। এছাড়াও, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) শরীফুল ইসলাম, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (নারী পুলিশ) উখিংমেসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইয়োগা শরীরের সাথে মনের যোগসূত্র স্থাপন করে শরীর ও মনকে সতেজ রাখে। অনেক জটিল ও কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করতে সহায়তা করে। ইয়োগা মানুষের মস্তিষ্কের ধারণক্ষমতা বৃদ্ধি করে। কর্মসৃহা বাড়ায়; মানসিক চাপ কমায়। চাপের মধ্যে থেকেও কিভাবে সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে কাজ করা যায় ইয়োগার মাধ্যমে তা‌ রপ্ত করা যায়। ইয়োগা আন্ত:ব্যক্তিক যোগাযোগ বাড়াতে সহায়তা করে। পারস্পরিক সহযোগিতার মনোভাব বাড়ায়। ফলে টিম ডিএমপির চেতনায় উজ্জীবিত হয়ে পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়িয়ে সার্বিক লক্ষ্য অর্জনে সহায়তা করবে মর্মে তিনি উল্লেখ করেন।

উক্ত ইয়োগা কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন।ইয়োগা ক্যাম্পেইনে নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইনে উক্ত চলমান থাকবে।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST