September 1, 2026, 7:49 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাতের আঁধারে কৃষকের লটকন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

Reporter Name

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০ টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার যোশর ইউনিয়নের সৈকারচর গ্রামের কৃষক আবদুল লতিফ মিয়ার বাগানের এসব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী বাগান মালিক আ: লতিফ মিয়া সৈকারচর গ্রামের মৃত সামসুজ্জমানের ছেলে। বুধবার সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক। বাগান মালিক আবদুল লতিফ মিয়া জানান, রাতের আঁধারে আমার ২৫০ শতাংশ জমিতে বাগানের ৫-৬ বছর বয়সী ৬০ টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিটি গাছে এবার প্রথম লটকন ধরছিল। গাছগুলো কেটে আমার ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

এলাকার সকলের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় ছাড়া দূর থেকে এসে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা কারও পক্ষে সম্ভব নয়।

এলাকাবাসী জানান, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে বাগানের গাছ কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না।দুর্বৃত্তদের আমরা বিচার চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST