July 6, 2026, 9:44 pm
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আব্দুল লতিফ (৪৬), ২। মোঃ কুরবান আলী (২৪), ৩। মাহিন (১৮), ৪। মোজাম্মেল হক কবির (৫২) ও ৫। বাঁধন (২০)।

১০ অক্টোবর ২০২৪ সকালে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে ও আজ শুক্রবার ভোররাতে মালিবাগ এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়।

গত ১০ অক্টোবর সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এর হাউজ নং-৭৯, ৮০, ৮১ রোড নং-০৪, বক্ল-ডি এর একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলার করিডোরে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানী এবং উক্ত ভবনের আরো কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায় মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ তিনটি হোন্ডিং এ ভবন নির্মাণের জন্য জমির মালিক পক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে। উক্ত চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

তদপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাংচুর ও হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামক একজন গুরুতর আহত হন। পরবর্তীতে আহত তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত ঘটনা সম্পর্কে হাতিরঝিল থানার ১৬ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১১/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইত্যেমধ্যে হাতিরঝিল থানা পুলিশ এজাহারনামীয় পাঁচজনকে গ্রেফতার করেছে।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST