September 25, 2026, 9:01 am
শিরোনামঃ
রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি,
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Reporter Name

প্রথম বাংলা – রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যারা (এই দাবিতে) বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, তারা যেন বঙ্গভবনের আশেপাশে থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশেপাশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।”

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল বলেন, “যারা এই আল্টিমেটাম দিচ্ছে, তাদেরকে এ প্রশ্ন জিজ্ঞাসা করবেন।”

এই পদত্যাগের দাবিকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, “অনেক ধরনের দাবি অনেক জায়গায় তৈরি হয়। সবগুলো তো আমরা এড্রেস করি না।”

আজ বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের একটি অংশ হিসেবে বিএনপির প্রতিনিধি দল আজ এসেছিলেন। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে বৈঠক হয়েছে, সামনেও আরও হবে।

মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মিছিলে যাওয়া এবং দেশের বিরুদ্ধে মিছিলে যাওয়া দেশদ্রোহিতার সামিল।

দেশদ্রোহিতার সর্বনিম্ন সাজা যাবত জীবন এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড।এখন সিদ্ধান্ত আপনার, আপনি মিছিলে যাবেন কি না! আপনার সন্তান কে মিছিলে যেতে দিবেন কিনা!

সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের সন্তানকে কারো স্বার্থ হাসিলের হাতিয়ার বানাতে দিবেন না। দেশ আস্তে আস্তে অনেকটাই গৃহযুদ্ধের পথে।এখনই আমাদের কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনার সন্তান আপনার সম্পদ, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ভোগের বস্তু বানাতে দিবেন না।



Our Like Page
Developed by: BD IT HOST