August 26, 2026, 6:17 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রিয়াদ হারায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হল,Gulf Toledo Restaurant ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ

Reporter Name

রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব বশীর আহমেদ বাছিরএর নতুন প্রতিষ্ঠান Gulf Toledo Restaurent। এই প্রথম রিয়াদ হারাতে বাংলাদেশী মালিকানাধীন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট হল,রিয়াদ দূতাবাসের উর্ধতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলার প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যাবসায়ী, সমাজকর্মী,সাংবাদিক,কর্মজীবী সহ সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে জমকালো আয়োজনের গালফ টলেডো রেস্টুরেন্টের উদ্বোধন।

প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরব রিয়াদের হারায় বাংলাদেশি মালিকানাধীন গালফ টলেডো রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গালফ টলেডো রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক, মিনিস্টার কনসুলারবিঃজেঃ এস এম রাকিব উল্লাহ।

উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রেজা ই রাব্বি, প্রেসসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।রিয়াদ গালফ টলেডো রেস্টুরেন্টের মালিক বশীর আহমেদ বাসির বলেন- প্রবাসীদের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতেই প্রবাসের মাটিতে দেশীয় রেস্টুরেন্ট চালু করেছি।

সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে যেকোনো দেশের প্রবাসীরা ব্যবসায়ী নিবন্ধন নিয়ে নিজস্ব ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিবন্ধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, তাদের মধ্যে বশির মিয়াও একজন। তিনি মনে করেন নিজে প্রতিষ্ঠিত হতে পারলেই দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে। প্রবাসে সৃষ্টি হবে বাংলাদেশিদের কর্মসংস্থান। বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় এতে অংশ নেন রিয়াদের স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সহ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST