July 21, 2026, 4:52 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রেঞ্জ ডিআইজি,খুলনা মহোদয়ের দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২২ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে আজ ২০ সেপ্টেস্বর ২০২২ খ্রি: তারিখ সকাল ১১:০০ ঘটিকায় খুলনা রেঞ্জের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সমন্বয়ে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভার প্রারম্ভে তিনি শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের মতামত গ্রহণ করেন।

মতবিনিময়কালে সম্মানিত ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

দুর্গোৎসব উদযাপন এবং বিসর্জনকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

এ সময় তিনি সকলকে কোন রকম গুজবে কান না দিয়ে সরকারি সকল নির্দেশনা এবং ধর্মীয় সকল বিধি নিষেধ মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।

মতবিনিময় সভায় জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ; জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ; জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্),

খুলনা রেঞ্জ; রেঞ্জ ডিআইজ’র কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল সহ খুলনা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন



Our Like Page
Developed by: BD IT HOST