April 28, 2026, 1:43 am
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রেলের মাফিয়া ম্যাক্সের আলমগীরের দুর্নীতির খোঁজে দুদকের অভিযান : বাগিয়ে নিয়েছেন ৩০ হাজার কোটি টাকার প্রকল্প

Reporter Name

প্রথম বাংলা – রেলের মাফিয়া হিসাবে খ্যাত রেল খাতের অন্তত ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাগিয়ে নেওয়া ঠিকাদারি প্রতি ষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের মালিক ইঞ্জিনিয়ার গোলাম মোহা ম্মদ আলমগীরের খোঁজে রেল ভবনে অভিযানে পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার(১২ মার্চ)দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচা লক রাজু আহমেদ,স্বপন কুমার রায়, উপ-সহকারী পরিচালক মিনু আক্তার সুমি ও আনিসুর রহমান রাসেলের সমন্বয়ে টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে।দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায় দুল কাদের ও মির্জা আজমের সহায়তায় রাতারাতি বদলে যায় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।তাদের আশীর্বাদ নিয়ে রেলের নির্মাণ খাতে অন্তত ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিয়েছে অখ্যাত এই ঠিকাদারি প্রতিষ্ঠান।এসব প্রকল্পের বরাদ্দের একটা বড় অংশ লুটপাট হয়েছে সিন্ডিকেট করে।

রেল প্রকল্পের টেন্ডার ডন খ্যাত ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড খোঁজ মিলেছে তাদের নানা অনিয়ম আর দুর্নীতির চিত্র।শেখ হাসিনা সরকারের নির্মাণ খাতের মাফিয়া খ্যাত দুই প্রভাবশালী নেতার সরাসরি হস্তক্ষেপে রেলের একের পর এক বড় বড় প্রকল্পের কাজ পেতে থাকে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।

এই দুই নেতার প্রভাব খাটিয়ে রেলের সব প্রকল্প একাই গিলে খেয়েছে গ্রুপটি।শুধু রেল নয়,গত ১৫ বছরে উন্নয়ন খাতের অন্তত ৬০ হাজার কোটি টাকার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। যা দেশের উন্নয়ন খাতের এক নজিরবিহীন ইতিহাস।

হাসিনা সরকার পতনের পরে এখনো রেল সিন্ডিকেট ধরেরেখে ছে রেলের কালো বিড়াল খ্যাত ম্যাক্স গ্রুপচিনকি আস্তানারপরে কাশিয়ানি-গোপালগঞ্জ রেল প্রকল্পের একাধিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কাজ পায় ম্যাক্স। বর্তমানে রেলের চলমান আরও বড় দুটি প্রকল্পেও কাজ করছে এই গ্রুপটি।এখন প্রশ্ন থেকে যায়,

কীভাবে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ২০৯ কোটি টাকার চিনকি আস্তা না ক্ষয়প্রাপ্ত রেল প্রকল্প, ২০১১ সালে ১ হাজার ৮০০ কোটি টা কার লাকসাম-চিনকি আস্তানা রেল প্রকল্প,২০১৫ সালে ৬ হাজা র কোটি টাকার আখাউড়া লাকসাম রেলপথ প্রকল্প,২০১৬ সালে ১৮ হাজার কোটি টাকার দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ পেলো ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।

৪ নম্বর গ্রেডের ঠিকাদারি প্রতিষ্ঠান হয়েও তারা কীভাবে রেলের এতবড় সব প্রকল্প বাগিয়ে নিলো? এটাই বড় প্রশ্ন।



Our Like Page
Developed by: BD IT HOST