April 19, 2026, 9:19 am
শিরোনামঃ
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে বিদেশী পিস্তল, সহ আটক ১!

Reporter Name

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে দেশী ও বিদেশী অস্ত্রসহ রউফ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃত ব্যক্তি চরশৌলমারী কলেজ পাড়াস্থ গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে বলে জানা গেছে।

গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিন গত রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রউবকে আটক করে রেখে তার বাড়িতে গিয়ে অনুসন্ধান করলে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী লোহার শর্ট গান, ১টি দেশীয় তৈরী পাইপ গান, শর্ট কার্তুজ ৬ রাউন্ড গুলি,

২টি চাকু ও নগদ অর্থ ৯ হাজার ৫শত টাকাসহ উদ্ধার করা হয়। সোমবার বিকালে রৌমারী থানায় নায়েক সুবেদার বাদশাহ মিয়া র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর বাদী হয়ে একটি মামলা রুজু করে অস্ত্রসহ আসামী রউফকে পুলিশের হাতে সোপর্দ করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার জানান, র‌্যাব কর্তৃক আটককৃত অস্ত্র ও আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা মামলা নিয়েছি এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST