September 10, 2026, 9:11 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

Reporter Name

লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান (৬৫) নিহত ও মামুন (২৬) গুরুতর আহত হয়েছেন ।এছাড়া সোবহানের ছেলে আলহাজ্ব (৪০) পায়ের নোক ভেঙ্গে যায়। মৃত সোবানের বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রাম অপরদিকে আহত মামুন (২৮) একই ইউনিয়নের হরিনধরা গ্রামের মোবারক হোসেনের ছেলে।মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আটটার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার সংলগ্ন বাতার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অটো চালক ভোলা মিয়া ( ৩০) ও বাইক আরোহী মোঃ নুরুল আমিন (২৮) সাথে কথা বলে জানা জায়, সন্ধ্যার দিকে সোবহান তার পরিবারের তিন চার সদস্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য রৌমারীর উদ্দেশ্যে যাত্রা করেন।পথে বড়াইকান্দি বাজার সংলগ্ন বাতার গ্রামে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সোবহানের মৃত্যু হয়। অপরদিকে বাইক চালক মামুনের পা ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হন। মামুনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| বাকিরা সামান্য আহত হওয়ায় সাময়ীক চিকিৎসা নিয়ে বাড়িতে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান-ইজিবাইক এবং মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। অন্যরা সাময়ীক চিকিৎসা নিয়ে চলে গেছেন গাড়ি দুটোকে আমরা জব্দ করে থানায় আটক রেখেছি এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ভিকটিমের পরিবার যদি অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিব।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
01741150232



Our Like Page
Developed by: BD IT HOST