র্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি – আল মঈন
Reporter Name
Update Time :
Tuesday, October 3, 2023
/
245 Time View
/
Share
প্রথম বাংলা – র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ভিসা নীতি নিয়ে ভাবছে না র্যাব। জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।মঙ্গলবার ৩ অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল মঈন এ কথা বলেন।
ভিসা নীতি নিয়ে র্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ‘যে ভিসা নীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসা নীতি) নতুন না। আমরা মনে করি র্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। ভিসা নীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।
মঈন বলেন, ‘এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমনকি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ র্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।
খন্দকার আল মঈন ( ফাইল ছবি)