প্রথম বাংলা : মহাপরিচালক, র্যাব ফোর্সেস র্যাব-১৪ ব্যাটেলিয়ন, ময়মনসিংহে আগমন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ। ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ শনিবার এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৪, ময়মনসিংহ
ব্যাটালিয়ন সদরদপ্তর পরিদর্শন উপলক্ষেময়মনসিংহে আগমন করেন র্যাবের ডিরেক্টর জেনারেল (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। ডিজি র্যাব এর এই আগমন উপলক্ষে তাঁকে ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অত্র রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
শুভেচ্ছা বিনিময় শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতি তে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা ময়মনসিংহ রেঞ্জ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মা” দ” ক ও অপ” রাধ দমন, জননিরাপত্তা
নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার স্থিতি শীলতা বজায় রাখতে রেঞ্জ পুলিশ ও র্যাব-১৪ এর মধ্যকার সমন্বিত যৌথ কর্মপরিক ল্পনা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় র্যাব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআই জি) মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।