June 1, 2026, 1:04 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‍্যাব ১৪ এর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভিকটিম হুমায়ুন কবির (২২) হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ঘটনার দিন গত ১৩ জুন ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম হুমায়ুন কবির (২২) স্থানীয় পাচার বাজারে যাওয়ার সময় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সহনাটি ইউনিয়নের সোনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহগঞ্জ হতে পাচার বাজার যাওয়ার পাকা রাস্তা সংলগ্ন জনৈক তারা মিয়া এর চায়ের দোকানের সামনে পূর্ব বিরোধের জেরে বিবাদীরা ভিকটিম হুমায়ুন কবির এর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে ভিকটিম হুমায়ুন কবির (২২)কে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ খাইয়ুম মিয়া ওরফে কাইয়ুম (৪৩) বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬,তারিখ- ১৬/৬ /২০২৫ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।ঘটনার পর সিপিএসসি,র‌্যাব-১৪,ময়মনসিংহ ছায়াতদ ন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই ধারাবাহিকতায়,সিপিএসসি,র‌্যাব-১৪,ময়মনসিংহ এর এক টি আভিযানিক দল সিপিএসসি,র‌্যাব-১ গাজীপুর এর সহায়তায় ০২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৯:৪৫ ঘটিকায় জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিক টিম হুমায়ুন কবির (২২) হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু (২২),পিতা- মোঃ শামসু ল হক,সাং-সোনাকান্দি,থানা- গৌরীপুর,জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST