June 4, 2026, 8:14 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার প্রধান অভিযুক্ত রুবেল মিয়া গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রী (১৩) কে ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার প্রধান অভিযুক্ত মোঃ রুবেল মিয়া (৪০), মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম তার বাবা, মা এবং দাদীর সাথে ফুলপুর থানাধীন নিজ বাড়ীতে বসবাস করতো অপরদিকে ধৃত অভিযুক্ত রুবেল মিয়া ভিকটিমের প্রতিবেশী। গত ২৯ মার্চ ২০২৬খ্রিঃ অনুমান ২২০০ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ি থেকে বাইরে যায় এবং ফিরে এসে ঘরের ভিতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বিষয়ে তার দাদীর জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় ‘রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে ফুসলিয়ে ধর্ষণ করেছে এই মুখ কাউকে দেখাবোনা।

সাথে সাথে ভিকটিমকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ ২০২৬ ইং রাত অনুমান ৪ টায় মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১১, তারিখ ৩০ মার্চ ২০২৬খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্ঘাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫) এর ৯(১)/৯(ক): (ধর্ষণসহ আত্মহত্যায় প্ররোচনা দানের অপরাধ)।

 

এ ঘটনা প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল ছায়াতদন্ত কার্যক্রম শুরু করে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ ইং মধ্যরাতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার প্রধান এবং একমাত্র অভিযুক্ত মোঃ রুবেল মিয়া (৪০), সাং-বড় শুনই, থানা-

ফুলপুর জেলা-ময়মনসিংহ’কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST