May 4, 2026, 9:17 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরের রায়পুরে ঈগলের প্রচারণায় বাধা, প্রচার গাড়ি ভাংচুর

Reporter Name

নূর মোহাম্মদঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায় পুর (সদর আংশিক) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (এমপি) নির্বাচনী প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের প্রচারণার দায়িত্বে থাকা অটোরিকশা চালক মনির।

তিনি বলেন, ঈগল প্রতীকের প্রচারণা করার সময় একদল সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। গাড়ি ও মাইক ভাঙচুর করে। তারা নৌকা মার্কার সমর্থক।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।

এ বিষয়ে সেলিনা ইসলাম বলেন, আজকে বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় আমার ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসী প্রচারণার গাড়ি ও মাইক ভাঙচুর করে। আমার কর্মীকে মারধর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।



Our Like Page
Developed by: BD IT HOST