June 29, 2026, 6:56 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা চিন্তাই

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইস্রাফিল (২০) নামে এক অটোরিকশাচালককে হত্যার পর তার অটোরিকশা চিন্তাইয়ের খবর পাওয়া গেছে।
এসময় তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপ জেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলা কা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি।

নিহত ইস্রাফিল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানিয়েছে, ওই তরুণকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই ঘটনাটি ঘটতে পারে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি স্থানীয় মুসল্লিদের চোখে পড়ে৷ খবর পেয়ে পাশের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ওসি মোহা ম্মদ সোলাইমান বলেন,ইস্রাফিল অটোরিক শাচা লক।অটোরিকশা নিয়েই সে ওই এলাকায় যায় তার মরদেহ উদ্ধার করলেও অটোরিকশাটি পাওয়া যায় নি মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তদন্ত চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST