November 6, 2026, 11:47 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে অস্ত্র সহ ডাকাত গ্রেপ্তার

Reporter Name

 

নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে দেশীয় তৈরী একটি এলজিসহ মো. ইব্রাহিম (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার চরপোড়াগাছার নতুন বাজার কাইচ্ছার টেক এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয় দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাকাত ইব্রাহিম রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যা ইউনিয়নের চর গজারিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। চর পোড়াগাছা এলাকায় তার আরেকটি বাড়ি রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বসতঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রটি একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত লোহার এলজি।



Our Like Page
Developed by: BD IT HOST