April 16, 2026, 10:34 pm
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে নুর জাহান নামে এক বৃদ্ধা নানীকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে – নাতি-লিমন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নুর জাহান (৭০) নামে এক বৃদ্ধা নানীকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই নাতি লিমন (৩২) ও নাতবৌ তানিয়া বেগম (২৮)-এর বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ি সংলগ্ন হায়দার ভিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নুর জাহানের স্বামী তাদের নাতি লিমনের নামে বসতঘর ও জমি লিখে দেন। এরপর থেকেই ওই বৃদ্ধার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু তিনি বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানালে তার ওপর ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে।

এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় এবং লিমনকে সতর্কও করা হয় তবে তাতে কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে লিমন ও তার স্ত্রী তানিয়া বেগম নুর জাহানকে মারধর করে একটি ঘরে আটকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে জানালা দিয়ে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

 

স্থানীয় শিক্ষার্থী হৃদয় বলেন,
“অনেকদিন ধরেই লিমন ও তার স্ত্রী তার নানীকে নির্যাতন করে আসছে। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। আজ আবার মারধর করে ঘরে আটকে রাখা হয়। পরে তিনি চিৎকার করলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় লিমন আমাদের হুমকি দেয়।”

 

ভুক্তভোগী নুর জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার নাতি ও নাতবৌ মাঝেমধ্যে আমাকে মারধর করে, বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আজ কোনো কথা ছাড়াই এসে আমাকে থাপ্পড় মেরে গলা চেপে ধরে। পরে মারধর করে চলে যায়। আমি এর বিচার চাই।”

 

এ বিষয়ে অভিযুক্ত লিমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে তার স্ত্রী তানিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমার শাশুড়ি মানসিকভাবে অসুস্থ আমরা তার চিকিৎসা করাচ্ছি। মাঝে মাঝে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।”

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।



Our Like Page
Developed by: BD IT HOST