June 19, 2026, 12:40 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে রায়পুর ঐতিহ্যবাহী মোল্লার হাট বাজারে প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরতে শুরু করেছে

Reporter Name

স্টাফ রিপোর্টার:

লক্ষীপুর জেলার অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত এই বাজারটি দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে উপজেলা প্রশাসনের সরাসরি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে বাজার ইজারা কার্যক্রম স্থগিত হওয়ায় উপজেলা প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনা করছে। এ কাজে স্থানীয় ভূমি অফিস নিয়মিত খাজনা আদায় করছে এবং আদায়কৃত অর্থ সরকারি কৃষি ব্যাংকের হিসাবে জমা দেওয়া হচ্ছে, যা সরকারি রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় খাজনা আদায় করা হচ্ছে। অন্যদিকে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই খাস কালেকশন কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানের ফলে বাজারে অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমেছে। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ (হাওলাদার) মনে করেন, প্রশাসনের অধীনে বাজার পরিচালিত হলে অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ কমে যায়, ফলে সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। বাড়ছে ক্রেতার ভীড়,
যদিও কিছু ক্রেতা-বিক্রেতা অতিরিক্ত হাসিল নেওয়ার অভিযোগ তুলেছেন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় গরু ব্যবসায়ীরা চান, প্রশাসনের সঠিক নজরদারির মাধ্যমে বাজারটির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আরও উন্নত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হোক। সব মিলিয়ে, রায়পুর মোল্লার হাটে প্রশাসনের সক্রিয় ভূমিকা বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST