June 4, 2026, 7:11 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে হত্যা মামলার বাদীকে হুমকি,প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ নেতা এম সজিব হত্যা মামলার প্রধান আসামি কাজী মামুনুর রশিদ বাবলুর বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে উঠেছে। এঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

রোববার (২৩ জুন) দুপুরে উপজেলায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে নিহত সজিবের পরিবারের সদস্যসহ দুই শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নিহত সজিবের মা ও মামলার বাদী বুলি বেগম। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

বাদীকে হুমকির ঘটনায় বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও হত্যা মামলার সব আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগে সহ-সভাপতি ছাবির আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মামলার বাদী বুলি বেগম বলেন, বাবলু আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। তিনি আমাকে মারধর ও আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। টাকার লোভও দেখিয়েছেন। কিন্তু আমি হত্যাকারীদের সঙ্গে কোনো আপস করবো না। বাবলুসহ হত্যাকারীদের ফাঁসি চাই।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবির আহমেদ বলেন, মামলার প্রধান আসামি বাবলু একজন ডাকাত। জামিনে এসে তিনি আমাদের কয়েকজনকে হুমকি দিয়েছেন। আমরা তার হুমকিকে ভয় পাই না। আমরা সজিব হত্যার বিচার চাই। হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এদিকে মামলায় প্রধান অভিযুক্ত কাজী মামুনুর রশিদ বাবলু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, আমি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছি। এখনও চন্দ্রগঞ্জে যাইনি। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনও থামেনি। সজিব হত্যা মামলা তুলে নেওয়ার জন্য সজিবের মাকে হুমকি দেওয়ার কথা বলে আমাকে উদ্দেশ্য করে মানববন্ধন করেছে। হুমকি দেওয়ার বিষয়টি মিথ্যা ও প্রপাগান্ডা

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজিব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে ১৫ এপ্রিল রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভুঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ১৬ এপ্রিল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান। হত্যাকাণ্ডের অভিযোগে কাজী বাবলু ও তাজুল ইসলামকে স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST