June 1, 2026, 1:48 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে নড়িয়া-ঢাকা মহাসড়কে বিআরটিসি বাস নিয়ন্ত্রিত হারিয়ে খাদে

Reporter Name

রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি;শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে বিআরটি সি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২০-২৫জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লে ক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৭-নভেম্বর) দুপুরে ডামুড্যা থেকে ঢাকাগামী একটি বাস পথিমধ্যে জাজিরার কাছাকাছি নড়িয়া উপজেলার জামতলা ও বেইলীব্রীজের মধ্যবর্তী এলাকায় রাস্তার কিনারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় আশেপাশে থাকা স্থানীয় লোকজন এসে বাস থেকে আহতদের অন্তত ২০-২৫ জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। তবে এখনও পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় জয়নাল আবেদীন জানান, আমি মাঠে কাজ করছিলাম হঠাৎ দেখি বিআরটিসির বাসটি উলটে পড়ে গিয়েছে। আমরা তাৎক্ষনিক এসে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, তবে কেউ মারা যায়নি।এদিকে ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার পূর্বেই বাসের যাত্রীদের সরিয়ে নেয় স্থানীয়রা।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্স পেক্টর আমজাদ হোসাইন জানান,আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ফে লে। তবে বাসের নিচে কেউ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্যঃ কিছুদিন পূর্বে দূর্ঘটনা প্রবন এই একই জায়গায় একটি মাইক্রোবাস উলটে খাদে পড়ে গিয়ে শরীয়তপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রাশেদুল ইসলাম ও তার শিশু মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST