June 29, 2026, 7:38 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: নারীর ক্ষমতায়নে সচেতনতার আহ্বান

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

“অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব। আমাদের সমাজে এখনো কিছু বাধা ও কুসংস্কার রয়েছে, যা দূর করতে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক কামরুনাহার, ও বিলকিস আরা প্রমুখ।

বক্তারা নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন এবং সমাজে নারীর সার্বিক উন্নয়ন ও সফলতা তুলে ধরেন।

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, যেখানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।

নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা জোর দেন নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি, এবং নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর।
নারীর ক্ষমতায়ন শুধু সরকারি নীতিমালার বিষয় নয়, এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব।



Our Like Page
Developed by: BD IT HOST