November 4, 2026, 8:55 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধিঃ শিক্ষা মূলক সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  এবং সাংবাদিক দের মাঝে ক্রেস্ট দেওয়া হয়েছে।শনিবার  (১৯সেপ্টে ম্বর)  সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ‘আলোকবর্তিকা’র সভাপতি সুমনা আক্তার শিমু র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

‘আলোকবর্তিকা’র উদ্যোক্তা ও কর্ণধার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু তাঁর সংগঠনের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান করেন।

এদিন আলোকবর্তিকার বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শি ক্ষার্থী এবং সাংবাদিকদের মাঝে ক্রেস্ট প্রদান ও সংব র্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার  সাবরিনা শার মিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ জাদপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারিকমি শনার ভূমি ফরিদুল ইসলাম,শাহজাদপুর সরকারি মডেল পাইলট  উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম,শাহজাদপুর সরকারি  মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহার,শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দুলাল হোসেন,শাহজাদপুর প্রেস ক্লাবে সভাপতি এম এ জাফর লিটন এবং শাহজাদপুর সাংবা দিক ফোরাম এর সভাপতি রাজিব আহমেদ রাসেলস হ  আলোকবর্তিকার সকল আলোকছটারা।

এসময় আলোকবর্তিকার সভাপতি জনাব সুমনা আক্তার শিমু কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।   

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, আলোকবর্তিকার মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা যে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠছে তা ভবিষ্য তে বাস্তব জীবনেও প্র্যাকটিস করবে।

এ ব্যাপারে সংগঠণটির কর্ণধার ও সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু বলেন,শিক্ষার পাশাপাশি আলোক বর্তিকা’র সদস্যরা নৈতিক ভাবে সমৃদ্ধ হবে এবং সামা জিক কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে উন্নত মানসিকতা নিয়ে গড়ে উঠবে।



Our Like Page
Developed by: BD IT HOST