March 28, 2026, 2:16 pm
শিরোনামঃ
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হান্নান গ্রেফতার হয়নি সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজিম মীর গ্রেফতার, ইয়াবা উদ্ধার এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটি আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিআরডিপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কে মিষ্টিমুখ করান এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান



Our Like Page
Developed by: BD IT HOST