August 17, 2026, 3:01 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে খাস জমি দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১, আহত ১০

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মদিন মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত মদিন মোল্লা ওই গ্রামের মৃত ছকির মোল্লার ছেলে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড় ধুনাইল গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে ওই ১৯০ বিঘা খাস জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন শাহজাদপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সতর্ক করে শান্ত থাকার অনুরোধ জানায়।

তবে পরদিন রবিবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জাফর গ্রুপের সদস্য মো. মদিন মোল্লা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—আব্দুর রাজ্জাক (৪৫), ইনজামুল হক (২৬), আলতাব (৫৭), বাবলু মোল্লা (৪৫) প্রমুখ। তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মদিন মোল্লা নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এই সুযোগে জাফর গ্রুপের লোকজন হালিম গ্রুপের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ উঠেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন, দীর্ঘদিন ধরে খাস জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে হালিম ও জাফর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সংঘর্ষের পর পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রবিবার ফের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি।



Our Like Page
Developed by: BD IT HOST