August 16, 2026, 4:35 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।শাহজাদপুর উপজেলা প্রশা সন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।শুক্রবার, ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

যুব র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং এর পর শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।

এ সময় প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের যুব উন্নয়ন প্রকল্পগুলো যুবকদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে তাই যুবকদের উচিত এই সুযোগগুলো কাজে লাগানো।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুব উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST