May 13, 2026, 5:28 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বাম্পার ভুট্টার ফলন, কৃষকদের মুখে আনন্দের হাসি!

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সরিষার রাজ্য হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। কৃষকদের অনুকূল আবহাওয়া, উন্নত কৃষি প্রযুক্তি এবং ভুট্টার ভালো বাজার মূল্যের কারণে এবার রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। এতে কৃষকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা গত অর্থবছরে ছিল ৩৫ হেক্টর। এ অঞ্চলের বেলে-দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কম পরিশ্রম ও খরচে অধিক লাভজনক হওয়ায় কৃষকদের ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

চর-বাশুরিয়া গ্রামের কৃষক আনছার আলী বলেন, আমি কয়েক বছর ধরে ভুট্টা চাষ করছি। এবার ৬ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। ভালো ফলন আশা করছি। বর্তমানে বাজারে ভুট্টার দাম ১২০০-১৩০০ টাকা প্রতি মণ, যা আমাদের জন্য বেশ লাভজনক। এছাড়া ভুট্টার গাছ ও মোচা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। প্রতি বিঘা জমিতে কমপক্ষে ২৮-৩০ হাজার টাকা লাভ হবে।

ভুট্টা চাষি লালন মোল্লা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় এবছর ভালো ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে চাষ করতে ১৫-১৭ হাজার টাকা খরচ হলেও আধাপাকা ভুট্টা ৩০-৩৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে গো-খাদ্য হিসেবে ভুট্টার সাইলেজের ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা ক্ষেত থেকেই কিনে নিচ্ছেন। এতে জমিতে দ্রুত বোরো ধান রোপণের সুযোগ তৈরি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, এ বছর ৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। পদ্মা-৫৫, সিনজেন্টা এন এইচ-৭৭২০, কে এম এইচ বি-৪১০ ও মেজর ৩৩৫৫ জাতের ভুট্টার ফলন তুলনামূলকভাবে বেশি হচ্ছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

ভুট্টা চাষে কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে, কারণ এতে খরচ কম হলেও লাভ বেশি।



Our Like Page
Developed by: BD IT HOST