September 8, 2026, 4:46 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষক সন্তুষ্ট

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

চলতি ২৩/২৪ অর্থবছরে বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর বোরো ধান তীব্র তাপদাহে পড়ায় ফলন ব্যহত হওয়ার আশঙ্কা থাকলেও সেই ধাক্কা কৃষক সফলতার সাথে কাটিয়ে উঠেছে এবং সোনালী ফসল ঘরে তুলতে শুরু করেছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় যে, বোরো ধাম কর্তনের একদম শেষ পর্যায়ে রয়েছে, কৃষকের সাথে আলাপে কৃষক জানান এ মৌসুমে ধানের ফলনে তারা খুবই সন্তুষ্ট। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় তারা ভালো বীজসহ সকল সহযোগিতা পেয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিয়েছে, তাই তারা ভলো ফসল ঘরে তুলতে পারছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, এ বছর বোরোর লক্ষ্যমাত্রা ছিল ২২৬৮০ হেক্টর যা সম্পূর্ণ অর্জিত হয়েছে। কৃষকদের আধুনিক জাত চাষে পরামর্শ দেয়া হয়ছে। এ বছর চাষ করা প্রধান প্রধান জাতে মধ্যে রয়েছে ব্রিধান ৮৯, ব্রিধান ৯২, বঙ্গবন্ধু ধান ১০০, এসএল৮এইচ, ছক্কা প্রভৃতি।এবছর বোরোর গড় ফলন হয়েছে ৫.৭৪ মে.টন/হেক্টর।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ জানান যে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। তীব্র তাপদাহ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক নির্দেশনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কৃষক ভাইয়েরা তাদের সোনালী ফসল ঘরে তুলেছে। উন্নত জাত সম্প্রসারণের মাধ্যমে চলমান মৌসুমে কৃষকেরা প্রতি ডেসিমাল জমিতে এক মণ হারে ধান উৎপাদনে সক্ষম হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST