October 11, 2026, 4:07 pm
শিরোনামঃ
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার বাংলাদেশ বিমান বাহিনীর”যুদ্ধবিমান কর্তৃক চট্টগ্রাম ফায়া রিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর সন মহড়া খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড করেন’

Reporter Name

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান

মো: সবুজ হোসেন রাজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিলরুবা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কাঠ বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান।এ সময় তিনি বলেন সুস্থ তদন্তের ভিত্তিতে অভিযানে অপরাধীদেরকে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে এই সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা হবে অপরাধীরা যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন সাধারণ জনগণের সহযোগিতায় তাদেরকে আইনের আওতায় আনা সক্ষম হবে।আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য উন্নয়ন হবে দেশের সাধারণ জনগণের উন্নত হবে দুর্নীতি মুক্ত গড়ে তুলতে সক্ষম হবে।আপনারা যদি অপরাধীদেরকে সহযোগিতা করেন তাহলে দেশের ধ্বংসের পথে যাবে তাই আমরা অপরাধী নির্মূল করার জন্য সহযোগিতা করুন।

আটককৃতরা হলেন— মো. সাগর (১৯), পিতা মো. সিরাজুল, গ্রাম দ্বারিয়াপুর, থানা শাহজাদপুর; শ্রী শান্ত (১৯), পিতা শ্রী অনন্ত, গ্রাম কাকিলামারী, থানা শাহজাদপুর; এবং মো. শরীফ (৪৫),পিতা মৃত আব্দুল মজিদ,গ্রাম দ্বারিয়াপুর,থানাশাহজাদপুর
তিনজন কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. এমদাদুল হক খান এবং উপ-পরিদর্শক মো. মেহেদুল ইসলাম সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান,মাদক নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।অপরাধীরা যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের অভিযান অব্যাহতি থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST